জেএসএস নেতা হত্যার বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার জনসংহতি সমিতির (এমএন লারমা) সদস্য চিজিমণি ও তাঁর শিশুকন্যা অর্কিমণি চাকমার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার জনসংহতি সমিতি (এমএন লারমা) ও এলাকাবাসীর উদ্যোগে উপজেলার বাবুপাড়া-তালুকদারপাড়া সড়কে মানববন্ধন হয়। মানববন্ধনে হত্যাকাণ্ডের জন্য পার্বত্য জনসংহতি সমিতির (জেএসএস) জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা পক্ষকে দায়ী করা হয় এবং অপরাধীদের দ্রুত আইনে শাস্তি দেওয়ার দাবি জানানো হয়।