জেএসএসের একাংশের নেতা-কর্মীদের নতুন দল গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) একাংশের নেতা-কর্মীরা সম্মেলন করে ‘পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (মানবেন্দ্র নারায়ণ লারমা ওরফে এমএন লারমা)’ নামের নতুন দল গঠন করেছে। গতকাল শনিবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বড়াদম উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ধম্মবীর চাকমা জানান, আঞ্চলিক পরিষদের সদস্য রূপায়ণ দেওয়ানকে সভাপতি ও তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলেকে সদস্যসচিব করে সাত সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আঞ্চলিক পরিষদের সদস্য সুধাসিন্ধু খীসা যুগ্ম আহ্বায়ক এবং সুবেশ চাকমা, শক্তিমান চাকমা, মৃণালকান্তি ত্রিপুরা ও কাকলী খীসাকে সদস্য করা হয়েছে। পরে নবগঠিত আহ্বায়ক কমিটি নেতা-কর্মীদের সঙ্গে পরামর্শ করে জেলা ও উপজেলা কমিটি গঠন করবে।