জেএসএসের (এম এন লারমা) জাতীয় সম্মেলন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে গতকাল শুক্রবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) তিন দিনব্যাপী ১১তম জাতীয় সম্মেলন শুরু হয়েছে।
জেলা সদরের খাগড়াপুর কমিউনিটি সেন্টারে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের বিদায়ী কমিটির সভাপতি সুধাসিন্ধু খীসা। সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের নেতা প্রফুল্ল কুমার চাকমা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক তাতিন্দ্র লাল চাকমা, নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমা, মহালছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাকলী খীসা। উদ্বোধনী অনুষ্ঠানে সুধাসিন্ধু খীসা পার্বত্য চুক্তি বাস্তবায়নসহ অধিকার আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যেতে সবার প্রতি আহ্বান জানান। সম্মেলনে ১৫০ জন প্রতিনিধি ও ২৫০ জন পর্যবেক্ষক অংশ নিয়েছেন।