জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল আজ
অষ্টম শ্রেণী স্তরের শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল আজ বুধবার প্রকাশ করা হবে। বেলা তিনটায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের তথ্য তুলে ধরা হবে। পরে বিকেল সাড়ে চারটায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, পরীক্ষাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান (প্রতিষ্ঠানের ই-মেইল) এবং মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে একযোগে ফল প্রকাশ করা হবে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ই-মেইলের মাধ্যমে ফলের জন্য .িবফঁপধঃরড়হনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ ওয়েবসাইটের ওয়েবমেইল ব্যবহার করে ফল ডাউনলোড করতে পারবে। পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া ওয়েবসাইট .িবফঁপধঃরড়হনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটেও ফল সংগ্রহ করা যাবে।মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে ফল প্রাপ্তির পদ্ধতি মুঠোফোন কোম্পানি টেলিটকের দেওয়া বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে। পুনর্নিরীক্ষণের জন্য খুদে বার্তার মাধ্যমে ২৯ ডিসেম্বর থেকে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এই আবেদন-পদ্ধতিও টেলিটকের বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জেডিসি পরীক্ষা গত মাসে অনুষ্ঠিত হয়।