প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে গতকাল রোববার শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। ২ হাজার ৬২৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মোট নিবন্ধিত পরীক্ষার্থী ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন। তবে গতকাল পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ৪১ হাজার ৮০৯ জন পরীক্ষার্থী। আর বহিষ্কার হয়েছে দুইজন। এই তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রক কক্ষের। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। ১৮ নভেম্বর এই পরীক্ষা শেষ হবে।