জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল কেন্দ্রে আজ মঙ্গলবার জেএসসি পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: সাবিনা ইয়াসমিন
রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল কেন্দ্রে আজ মঙ্গলবার জেএসসি পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: সাবিনা ইয়াসমিন

সারা দেশে আজ মঙ্গলবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে।

সকাল ১০টায় এই দুই পরীক্ষা শুরু হয়। এবার ২৮ হাজার ৭৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থীর এই দুই পরীক্ষায় অংশ নেওয়ার কথা।

এবারে পরীক্ষায় ২০ লাখ ৩৮ হাজার ৩০৩ জন জেএসসি এবং ৩ লাখ ৭৪ হাজার ৪৭২ জন জেডিসি পরীক্ষার্থী। বিদেশের আটটি কেন্দ্র থেকে ৬৮১ জনের পরীক্ষা দেওয়ার কথা।

পরীক্ষা শেষ হবে ১৭ নভেম্বর।

পরীক্ষা পরিদর্শন করতে আজ রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল কেন্দ্রে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের যাওয়ার কথা রয়েছে।