জেএসসি-জেডিসি পরীক্ষা ১ নভেম্বর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১ নভেম্বর। এই দুই পরীক্ষার প্রস্তুতি নিয়ে আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সভায় সভাপতিত্ব করেন। পরে তিনি প্রথম আলোকে বলেন, এই পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে হয়, যাতে প্রশ্নপত্র ফাঁস হতে না পারে, সে জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। কঠোর পদক্ষেপের কারণে এখন প্রশ্নপত্র ফাঁসের ঘটনা বন্ধ হয়েছে। তবে কিছু শিক্ষক আছেন যাঁরা শিক্ষক নামের কলঙ্ক, তাঁরা পরীক্ষা শুরুর আগে আগে মুঠোফোনের মাধ্যমে প্রশ্ন বাইরে বলে দেন। এ জন্য এর আগে কয়েকজন শিক্ষককে গ্রেপ্তারও করা হয়েছে। এবার আগেই এ ধরনের শিক্ষকদের চিহ্নিত করে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।