জেএসসি-জেডিসি: ১৩ নভেম্বরের পরীক্ষার পরিবর্তিত সময়সূচি

১৩ নভেম্বর অনুষ্ঠিতব্য জেএসসি-জেডিসি পরীক্ষার তারিখ ও সময় নতুন করে ঘোষণা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্বাক্ষরিত এক পত্রে তা জানানো হয়েছে।
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান জানান, নতুনভাবে ঘোষিত সময়সূচিতে জেএসসির ১৩ নভেম্বরের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়টি ২২ নভেম্বর শুক্রবার বেলা আড়াইটায় এবং জেডিসির বাংলা দ্বিতীয় পত্র ২৩ নভেম্বর শনিবার বেলা দুইটায় অনুষ্ঠিত হবে।
জেএসসির ১০ নভেম্বরের ইংরেজি দ্বিতীয় পত্র ১৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায়, ১১ নভেম্বরের বিজ্ঞান/সাধারণ বিজ্ঞান ১৬ নভেম্বর শনিবার সকাল ১০টায় এবং ১২ নভেম্বরের ইসলাম ও নৈতিক শিক্ষা/হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা/বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা/খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা ২১ নভেম্বর বেলা দুইটায় অনুষ্ঠিত হবে।
জেডিসির ১০ নভেম্বরের ইংরেজি/ইংরেজি প্রথম পত্র ১৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায়, ১১ নভেম্বরের ইংরেজি দ্বিতীয় পত্র ২১ নভেম্বর বৃহস্পতিবার বেলা দুইটায়, ১২ নভেম্বরের বাংলা সাহিত্য/বাংলা প্রথম পত্র ২২ নভেম্বর শুক্রবার সকাল নয়টায় অনুষ্ঠিত হবে।