জেএসসি দেওয়া হলো না দুই শিক্ষার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবেশপত্র না পৌঁছানোয় জামালপুরের সরিষাবাড়ীর ভাটারা এ আর খান আদর্শ উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষার্থী গতকাল রোববার জেএসসি পরীক্ষা দিতে পারেনি।
দুই শিক্ষার্থীর অভিভাবক ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের শিক্ষার্থী তসলিমা খাতুন ও মিঠুন মোল্লা যথাসময়ে জেএসসি পরীক্ষার ফরম পূরণ করে। গত বৃহস্পতিবার অন্য শিক্ষার্থীদের সঙ্গে তারাও বিদ্যালয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে যায়।
তবে প্রধান শিক্ষক সামিউল আলম তাদের পরীক্ষাকেন্দ্রে গিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে বলেন। গতকাল সকালে সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যায় দুজন। এরপর তারা জানতে পারে, তাদের প্রবেশপত্র আসেনি। পরে পরীক্ষা দিতে না পারায় তারা কান্নায় ভেঙে পড়ে।
ইউএনও ফ্লোরা বিলকিস জাহান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।