জেএসসি পরীক্ষা আবার পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের কারণে ১৩ নভেম্বর অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা পেছানো হয়েছে। এ নিয়ে তিন দফায় এ দুই পরীক্ষা পেছানো হলো।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ১৩ নভেম্বরের জেএসসি পরীক্ষা শুরু হবে ২২ নভেম্বর আড়াইটায় এবং ওই দিনের জেডিসি পরীক্ষা শুরু হবে ২৩ নভেম্বর দুইটায়। ১৩ নভেম্বর জেএসসিতে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এবং জেডিসিতে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও পেছাল: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৩ নভেম্বরের পরীক্ষা পেছানো হয়েছে। এর মধ্যে ওই দিনের চতুর্থ বর্ষ সম্মান পরীক্ষা ১৪ নভেম্বর, বিবিএ দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা ১৫ নভেম্বর এবং প্রথম বর্ষ সম্মান পরীক্ষা ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।