জেএসসি পরীক্ষা ১ নভেম্বর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১ নভেম্বর। এই দুই পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিয়ে গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত আইনশৃঙ্খলাবিষয়ক জাতীয় তদারক কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সভায় সভাপতিত্ব করেন।