জেএসসি পরীক্ষা ২ নভেম্বর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২ নভেম্বর শুরু হবে ২০১৪ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা। শেষ হবে ১৮ নভেম্বর। গতকাল বুধবার এই পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) সময়সূচি দেওয়া হয়েছে। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। শেষ হবে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষার মধ্যে দিয়ে।