জেএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৮ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ২৮ ডিসেম্বর প্রকাশ করা হবে।ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান প্রথম আলোকে এ তথ্য জানান। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়। গত ১ নভেম্বর এই পরীক্ষা শুরু হয়ে একই মাসে শেষ হয়।এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ জানিয়েছেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল ২৬ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। তবে তারিখ চূড়ান্ত হয়নি। এই পরীক্ষাও নভেম্বরে অনুষ্ঠিত হয়।