প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পরীক্ষার্থী বেড়েছে ২৩ হাজার ১১২ জন। আগামী ১ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হবে। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণের জন্য বোর্ড কর্মকর্তাদের নিয়ে ১০টি ভিজিল্যান্স দল গঠন করা হয়েছে। পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র ও পরীক্ষা গ্রহণের সব সরঞ্জাম কেন্দ্র সচিবদের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আগামী দু-এক দিনের মধ্যে এসব কাজ শেষ হবে। বোর্ড সূত্রে জানা যায়, এ বছর চট্টগ্রাম বোর্ডের অধীনে ১৮২টি কেন্দ্র থেকে এক লাখ ২৮ হাজার ১০৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।