জেএসসি বা সমমানের পরীক্ষা কেন বেআইনি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষা-পদ্ধতি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রুল দেন।
শিক্ষাসচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক, প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজকে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটের পক্ষে আইনজীবী ইউনুছ আলী আকন্দ নিজে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। পরে তিনি বলেন, জেএসসি বা সমমানের পরীক্ষা-পদ্ধতি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে আদালত চার সপ্তাহের রুল দিয়েছেন।
২০১০ সালের ১৪ মার্চ সরকার জেএসসি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়। একই বছরের ১৫ জুন এ বিষয়ে সরকার একটি পরিপত্র জারি করে।