জেএসসিতে এবার পরীক্ষার্থীর সংখ্যা দুই লক্ষাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার থেকে সারা দেশের পাশাপাশি কুমিল্লা শিক্ষা বোর্ডেও একযোগে শুরু হতে যাচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা। এ বছর এই বোর্ডে দুই লাখ ৪৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।কুমিল্লা বোর্ডের ছয় জেলার ২৫২টি পরীক্ষাকেন্দ্রে এবার পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নিচ্ছে এক হাজার ৭৩৪টি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, এবার পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৮৪ হাজার ২৬৬ জন ছেলে ও এক লাখ ১৬ হাজার ২২৯ জন মেয়ে।