জেএসসিতে ঢাকা বোর্ডে আরও ৪০৬ জন জিপিএ-৫ পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে আজ শনিবার। এতে নতুন করে জিপিএ-৫ পেল ৪০৬ জন শিক্ষার্থী। এ নিয়ে এই বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াল ৮৬ হাজার ৭৫৬।

ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর প্রথম আলোকে বলেন, ২৬ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল। এর মধ্যে অনুত্তীর্ণ থেকে উত্তীর্ণ হয়েছে ২৩৮ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৪০৬ জন। জিপিএ পরিবর্তন হয়েছে ১ হাজার ৫৭৮ জনের। আর লেটার গ্রেড পরিবর্তন হয়েছে ১ হাজার ৬০৮ জনের।
গত বছরের ১ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল এই পরীক্ষা। ফল প্রকাশ হয়েছিল গত ২৯ ডিসেম্বর। এই পরীক্ষায় ঢাকা বোর্ডের অধীন অংশ নিয়েছিল ৬ লাখ ৫৪ হাজার ৬৫০ জন। পাসের হার ছিল ৯১ দশমিক ৩৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৮৬ হাজার ৩৫০ জন। পুনর্নিরীক্ষণের পর এখন এই সংখ্যা বাড়ল।