জেএসসিতে সেরা বগুড়ার সাত শিক্ষাপ্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় রাজশাহী বোর্ডের সেরা ২০-এর তালিকায় বগুড়ার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থান পেয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৯৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, তালিকায় তৃতীয় অবস্থানে আছে বগুড়ার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ২১৩ জন। চতুর্থ স্থানে থাকা বগুড়া জিলা স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ১৯৩ জন। এসএসসিতে বোর্ডে প্রথম স্থান অর্জন করলেও জেএসসিতে সেই অবস্থান ধরে রাখতে পারেনি বগুড়ার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এবার প্রতিষ্ঠানটি সেরার তালিকার পঞ্চম স্থানে। এ প্রতিষ্ঠান থেকে ১৭৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রাবেয়া খাতুন জানান, জেএসসিতে প্রথম স্থান ধরে রাখতে না পারলেও ভবিষ্যতে এসএসসির ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকবে। ষষ্ঠ অবস্থানে থাকা বগুড়ার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের ১৬৩ জন, দশম স্থানে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক হাইস্কুলের ১২৯ জন, দ্বাদশ স্থানে থাকা পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ৭৭ জন এবং ১৬তম স্থানে থাকা বগুড়া এসওএস হারম্যান মেইনার স্কুল অ্যান্ড কলেজের ২৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।