জেএসসিতেও সেরা রাজশাহী বোর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিকের মতো জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষাতেও রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীরা সবচেয়ে ভালো ফল করেছে। জেএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে গড় পাসের হার ৯৭ দশমিক ৪৭ শতাংশ।
সবচেয়ে পিছিয়ে আছে চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা। এই বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৪৮ শতাংশ। এ ছাড়া অন্যান্য বোর্ডের মধ্যে পাসের হার ঢাকা বোর্ডে ৯০ দশমিক ৩৯ শতাংশ, কুমিল্লায় ৯২ দশমিক ৫১ শতাংশ, যশোরে ৯৫ দশমিক ৪৪ শতাংশ, বরিশালে ৯৭ দশমিক ২৬ শতাংশ, সিলেটে ৯৩ দশমিক ৫৯ শতাংশ ও দিনাজপুরে ৯১ দশমিক ৫২ শতাংশ।
আর সমমানের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাসের হার ৯২ দশমিক ৪৬ শতাংশ।