জেএসসির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর সরকারি কলেজ এলাকায় গত বৃহস্পতিবার জেএসসি পরীক্ষার ইংরেজি ও সাধারণ বিজ্ঞানের প্রশ্নপত্র বিক্রির অভিযোগে শেখ শাওন ও অপু নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানাহাজতে শেখ শাওন দাবি করেন, তাঁরা ফেসবুকের মাধ্যমে প্রশ্নগুলো পেয়েছিলেন। চাঁদপুর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান, দুজনকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।