জেএসসির হারানো ৫১টি ওএমআর শিটপাওয়া গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে হারিয়ে যাওয়া ৫১টি উত্তরপত্রের ওএমআর শিট গতকাল সোমবার পাওয়া গেছে। এর মধ্য দিয়ে পরীক্ষার্থীদের উৎকণ্ঠার অবসান ঘটল।
কেন্দ্রের সচিব হেলাল হোসেন জানান, গত রোববার সাধারণ গণিত বিষয়ের ৫১টি উত্তরপত্রের ওএমআর শিটের প্রথম অংশ হারিয়ে যায়। এ ঘটনায় ওই দিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কেন্দ্রের জেএসসি পরীক্ষার্থী মিলন ইসলাম হারানো ওএমআর শিটগুলো কুড়িয়ে পেয়ে গতকাল সকাল পৌনে ১০টার দিকে তাঁকে ফেরত দিয়েছেন বলে জানান। মিলন গত রোববার পরীক্ষা শেষে ওএমআর শিটগুলো কেন্দ্রে পাওয়ার পর তা বাড়িতে নিয়ে গিয়েছিল।
হেলাল হোসেন আরও জানান, ওই ওএমআর শিট হারানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্রের ১০৪ নম্বর কক্ষের পরিদর্শক জগন্নাথ চন্দ্র রায় ও অহিদুল ইসলামকে জেএসসি পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।