জেএসসির ১৫০০ সনদ খোয়া গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দেড় হাজার শিক্ষার্থীর ২০১৪ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার মূল সনদ হারিয়ে গেছে। কুমিল্লা বোর্ড থেকে নিয়ে আসার সময় সনদগুলো গত বৃহস্পতিবার সন্ধ্যায় পিকআপ ভ্যান থেকে পড়ে যায়।
ওই শিক্ষার্থীরা রায়পুরের এল এম পাইলট মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেয়। সনদপত্রের সন্ধান পেতে গত রোববার ও গত শনিবার রায়পুর থেকে কুমিল্লা পর্যন্ত বিভিন্ন স্থানে প্রচারপত্র বিতরণ করে কেন্দ্র কর্তৃপক্ষ।
তিনজন শিক্ষক বলেন, ২০১৪ সালে রায়পুর এল এম পাইলট মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রে ১৯টি বিদ্যালয়ের ১ হাজার ৬০০ শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে দেড় হাজার শিক্ষার্থী উত্তীর্ণ হয়। গত বৃহস্পতিবার কেন্দ্রসচিব ও প্রধান শিক্ষক আবুল কালাম এবং আরেক শিক্ষক মোসলেহ উদ্দিন দুজন পিয়নকে সঙ্গে নিয়ে কুমিল্লা বোর্ডে জেএসসির সনদ আনতে যান। সন্ধ্যায় চাঁদপুরের হাজীগঞ্জ হয়ে রায়পুরে আসার পথে পিকআপ ভ্যান থেকে পড়ে যায়। পরদিন সনদের সন্ধান পেতে রায়পুর, রামগঞ্জ ও হাজীগঞ্জে মাইকযোগে প্রচার চালানো হয়। পরে দুই দিন প্রচারপত্র বিতরণ করা হয়।