জেএসসি-জেডিসি ১ নভেম্বর শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৫ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আগামী ১ নভেম্বর শুরু হচ্ছে। শেষ হবে ১৮ নভেম্বর।
গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় পরীক্ষার সময়সূচি ঠিক করা হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অরুণা বিশ্বাস প্রমুখ।
পরীক্ষার সময়সূচি শিগগিরই পত্রিকায় ও শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।