জেটিতে ভিড়েছে ১০ জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুদিন পর আবহাওয়া কিছুটা ভালো থাকায় গতকাল সোমবার বহির্নোঙর থেকে ১০টি জাহাজ বন্দর জেটিতে ভেড়ানো হয়েছে। এর আগে প্রচণ্ড ঢেউয়ের কারণে গত শনি ও রোববার কোনো জাহাজ জেটিতে ভিড়তে পারেনি। তবে বৃষ্টিসহ নানা কারণে গতকালও বহির্নোঙরে ২৪টি জাহাজে পণ্য খালাসের কাজ হয়নি। বন্দরের বেতার নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, গতকাল জেটিতে পণ্য খালাস করে এবং রপ্তানিপণ্য বোঝাই করে বন্দর ছেড়ে গেছে দুটি জাহাজ।