জেডিসি প্রি-ওয়ার্ল্ডস বিতর্ক প্রতিযোগিতা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোগো উন্মোচনের মাধ্যমে গতকাল রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয় ইংরেজি বিতর্কের প্রতিযোগিতা জেডিসি প্রি-ওয়ার্ল্ডস-২০১৫ l প্রথম আলো
লোগো উন্মোচনের মাধ্যমে গতকাল রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয় ইংরেজি বিতর্কের প্রতিযোগিতা জেডিসি প্রি-ওয়ার্ল্ডস-২০১৫ l প্রথম আলো

‘শব্দই পারে পৃথিবীকে বদলাতে’ প্রতিপাদ্য সামনে রেখে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘জেডিসি প্রি-ওয়ার্ল্ডস-২০১৫’ বিতর্ক প্রতিযোগিতা।
গতকাল রাজধানীর সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
বাংলাদেশে স্কুল পর্যায়ের সবচেয়ে বড় ইংরেজি বিতর্কের এ আসরটি আয়োজন করেছে যোসেফাইট ডিবেটিং ক্লাব (জেডিসি) ও বাংলাদেশ ডিবেটিং কাউন্সিল। যেখানে সারা দেশের বিভিন্ন স্কুলের ৬৪টি দল ছাড়াও নেপাল থেকে আসা একটি দল অংশ নিচ্ছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই প্রতিযোগিতা থেকেই ‘ওয়ার্ল্ড স্কুল ডিবেটিং চ্যাম্পিয়নশিপ’-এর জন্য বাংলাদেশের জাতীয় দল নির্বাচন করা হবে। যে দলের পাঁচজন সদস্য জার্মানির স্টুটগার্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোসাম্মৎ শাহানারা মনিকা, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন, বাংলাদেশ ডিবেটিং কাউন্সিলের ভাইস চেয়ার ফারদিন আমিন এবং জেডিসির চিফ মডারেটর নেওয়াজুল কবির।
বক্তারা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান সংহত করতে ইংরেজি বিতর্ক চর্চার ওপর জোর দিয়ে বলেন, বিতর্ক মানুষকে ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। একই সঙ্গে যুক্তিসংগতভাবে নিজের বক্তব্য প্রতিষ্ঠা ও অধিকার আদায়ের পথ দেখায়।
প্রতিযোগিতাটি আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি)। সহযোগী হিসেবে রয়েছে কনফিডেন্স গ্রুপ, প্রথম আলো, অ্যাকুয়াফিনা, সজীব গ্রুপ, জানজি আইসক্রিম, কুরকুরে, লেকশোর, ড্যান কেক ও নেভিগেটর।