জেদ্দার পথে প্রথম হজ ফ্লাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমানে আসন গ্রহণের পর মোনাজাতে অংশ নেন হজযাত্রীরা। ছবি: ফোকাস বাংলা
বিমানে আসন গ্রহণের পর মোনাজাতে অংশ নেন হজযাত্রীরা। ছবি: ফোকাস বাংলা

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম হজ ফ্লাইট ঢাকা ছেড়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটের দিকে ৪০১ জন হজযাত্রী নিয়ে ফ্লাইটটি জেদ্দার উদ্দেশে রওনা দেয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনী হজ ফ্লাইটের হজযাত্রীদের বিদায় জানান বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং ধর্মমন্ত্রী মতিউর রহমান।

হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। ছবি: ফোকাস বাংলা
হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। ছবি: ফোকাস বাংলা

এবার বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজ করতে সৌদি আরব যাবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস হজ ফ্লাইট ও নিয়মিত ফ্লাইটে মোট ৫১ হাজার হজযাত্রী পরিবহন করবে। বাকি হজযাত্রীদের পরিবহন করবে সৌদি এয়ারলাইনস।

আরও পড়ুন: