জেদ্দায় এক বাংলাদেশির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের জেদ্দার দোকানে বসে টেলিভিশনে খবর দেখছিলেন বাংলাদেশের দুই নাগরিক। হঠাৎ দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। একপর্যায়ে তাঁরা একজন আরেকজনকে আঘাত করেন। এতে প্রাণ যায় দেবদুলাল সূত্রধরের। তাঁর প্রাণসংহারকারী হলেন আবদুস সালাম। দেবদুলালের বাড়ি ফেনীতে এবং সালামের কক্সবাজারে। গত শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
জেদ্দায় বাংলাদেশ মিশনের কনসাল জেনারেল মো. নাজমুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ইউএনবি।