জেনারেটর চালানোর সময় বিস্ফোরণে আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে জেনারেটর চালানোর সময় বিস্ফোরণে দুই মাদ্রাসাছাত্রের শরীর ঝলসে গেছে। গত শনিবার রাতে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের একটি মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, গত শনিবার রাত ১০টার দিকে কদমতলা মদিনাতুল উলুম নুরীয়া মাদ্রাসার ছাত্রাবাসের শিক্ষার্থীরা লেখাপড়া করছিল। এ সময় বিদ্যুৎ চলে যায়। এরপর মাদ্রাসার ছাত্র আলতাফ হোসেন (১৮) ও মো. ইব্রাহিম খলিল (১৫) মাদ্রাসার জেনারেটর চালাতে যায়। ওই সময় তাদের একজন জেনারেটরে অকটেন ঢালছিল। অন্যজন মোমবাতি হাতে জেনারেটরের পাশে দাঁড়িয়ে ছিল। একপর্যায়ে অসাবধানতাবশত মোমবাতির আগুন অকটেনের সংস্পর্শে এলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
এতে ওই দুই শিক্ষার্থীর শরীর মারাত্মকভাবে ঝলসে যায়। তাদের প্রথমে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। রাতেই তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।