জেনারেটর বিস্ফোরণের পর ধোঁয়া, ২০ শিক্ষক অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের গ্রন্থাগার ভবনে গত সোমবার রাতে জেনারেটর বিস্ফোরণের পর প্রচণ্ড ধোঁয়ায় অন্তত ২০ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার রাতে লালদীঘিপাড়ে অবস্থিত গ্রন্থাগার ভবনে এসএসসির নির্বাচনী পরীক্ষা নিয়ে শিক্ষকদের প্রস্তুতি সভা চলছিল। এ সময় বিদ্যুৎ চলে গেলে জেনারেটর চালানো হয়। একপর্যায়ে সেটির বিস্ফোরণ ঘটে। কিছুক্ষণের সভাকক্ষ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে সেখানে আটকে পড়া শিক্ষকদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁরা হলেন অপর্ণাচরণ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতা বেগম, সহকারী শিক্ষক শাহিদা বেগম, পূর্ব মাদারবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর ও কৃষ্ণকুমারী বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক পূরবী কর।হাসপাতাল সূত্র জানায়, সুস্থ হওয়ার পর গতকাল মঙ্গলবার শিক্ষকদের ছেড়ে দেওয়া হয়েছে।