জেনারেটরের তারে জড়িয়ে তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের চৌগাছা উপজেলার কাবিলপুর গ্রামে জেনারেটরের তারে জড়িয়ে একই পরিবারের দুজনসহ তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন: কাবিলপুর গ্রামের দুই সহোদর তোফাজ্জেল হোসেন (৪০) ও আইয়ুব হোসেন (৩৮) এবং প্রতিবেশী আবদুর রবের ছেলে রাজু (২০)। গতকাল শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, মতিয়ার রহমান নামের এক ব্যক্তির জেনারেটর থেকে গ্রামের বিভিন্ন ব্যক্তির বাড়িতে সংযোগ দেওয়া হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আইয়ুব বাড়িতে ফেরার সময় জেনারেটরটি চালু ছিল। পথে আইয়ুব ওই জেনারেটরের তারে জড়িয়ে গেলে তোফাজ্জেল ও রাজু তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন। এতে তিনজনই ঘটনাস্থলে মারা যান।চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক বলেন, ঝড় বা অন্য কোনো কারণে জেনারেটরের তার ঝুলে ছিল। অন্ধকারে ওই তার দেখতে না পেয়ে একজন তারে জড়িয়ে যান। তাঁকে বাঁচাতে গিয়ে অন্য দুজনেরও মৃত্যু হয়।