জেনারেটরের তারে জড়িয়ে নান্দাইলে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংদই গ্রামে ডিজেলচালিত জেনারেটরের তারে জড়িয়ে গতকাল বুধবার সন্ধ্যার পর দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁরা হচ্ছেন একই গ্রামের আবদুল মজিদের ছেলে রফিকুল ইসলাম (২৫) ও আহমদ আলীর ছেলে মানিক মিয়া (২৬)।হাসপাতাল ও নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্র জানায়, নিহত বক্তিরা সিংদই গ্রামে ডিজেলচালিত জেনারেটরের সাহায্যে ভাড়ায় বিদ্যুৎ সরবরাহ করতেন। গতকাল সন্ধ্যায় তাঁরা উৎপাদিত বিদ্যুতের তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক সোহরাব হোসেন তাঁদের মৃত ঘোষণা করেন।নিহত ব্যক্তিদের চাচাতো ভাই আক্তারুজ্জামান জানান, নিহত দুজনই কোরআনের হাফেজ ছিলেন। তাঁদের মধ্যে মানিক মিয়ার দু-একদিনের মধ্যে সৌদি আরব যাওয়ার কথা ছিল। এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।