জেনারেটরের সংযোগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে জেনারেটরের সংযোগের দাবিতে গতকাল মঙ্গলবার রাত নয়টা ৩০ মিনিটে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা টায়ারে অগ্নিসংযোগ করেন। ছাত্রছাত্রী ও প্রশাসন সূত্রে জানা যায়, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা ও দোলনচাঁপা হলের শিক্ষার্থীরা রাতে লোডশেডিং থেকে মুক্তি পেতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জেনারেটর থেকে হলগুলোতে বিকল্প বিদ্যুৎ সরবরাহের দাবিতে মিছিল করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জেনারেটরের সংযোগের জন্য আবেদন করতে হবে এবং এর খরচের ব্যবস্থা করলে আমরা সংযোগ দিতে পারব।’ শিক্ষার্থীরা জানান, ‘আমাদের লোডশেডিং এত বেশি যে আমরা পড়াশোনা করতে পারি না। তাই জেনারেটরের সংযোগ দিতে হবে। নইলে আমরা আন্দোলন গড়ে তুলব।’