জেনারেল এম এ জি ওসমানীর মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনারেল এম এ জি ওসমানী
জেনারেল এম এ জি ওসমানী

মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ ১৬ ফেব্রুয়ারি। এ উপলক্ষে রাজধানী ঢাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রাজধানীর আবদুল গণি রোডে ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ। আজ বেলা সাড়ে তিনটায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। সৈয়দা মাসুদা খাজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান।
এ ছাড়া আলোচক থাকবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সি এম শফি সামি, রাশেদা কে চৌধূরী, প্রাইভেটাইজেশন বোর্ডের সাবেক চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান আবদুল আহাদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি