জেনারেল ওসমানীর মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ ১৬ ফেব্রুয়ারি। এ উপলক্ষ্যে সিলেটে মরহুমের কবর জিয়ারত, দোয়া, শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা এবং বাদ আসর নগরের নাইওরপুল ওসমানী জাদুঘরে মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে।
এ ছাড়া ওসমানীর পৈতৃক নিবাস বালাগঞ্জ উপজেলায় বঙ্গবীর স্মৃতি সংসদের উদ্যোগে সকাল নয়টায় মরহুমের কবর জিয়ারত ও তাঁর কবরে ফুলেল শ্রদ্ধা জানানো হবে। বিকেল পাঁচটায় বালাগঞ্জের ওসমানীনগর দয়ামীরে বঙ্গবীর ওসমানী গণগ্রন্থাগার চত্বরে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। আগামীকাল সোমবার বিকেলে নগরের জিন্দাবাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে স্থানীয় একটি সংস্থা। এদিকে গতকাল বাদ আসর হযরত শাহজালাল (র.)-এর মাজারসংলগ্ন ওসমানীর কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও দরগাহ মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।