জেনারেল ওসমানীর মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর ৩২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে রাজধানী ঢাকা ও সিলেটে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংরক্ষণ পরিষদ। আজ বেলা সাড়ে তিনটায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে।
জেনারেল ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দুপুর ১২টায় এক শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রা শেষে একই স্থানে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিকেল চারটায় নগরের নাইওরপুল এলাকায় ওসমানী জাদুঘর মিলনায়তনে আরেকটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।