জেনারেল ফার্মার বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২৫তম বার্ষিক বিক্রয় সম্মেলন-২০১২ গত শনিবার গাজীপুরে স্টেট অব দি আর্ট ফ্যাক্টরিতে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রায় দুই হাজার বিক্রয় প্রতিনিধি উপস্থিত ছিলেন।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী এম শামসুল হক। এ ছাড়া কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোমেনুল হক, পরিচালক সারাহ মোমেন, পরিচালক (বিপণন) মীর জাকী আজম চৌধুরী ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এম শামসুল হক প্রতিষ্ঠালগ্ন থেকে নানাভাবে বাংলাদেশের স্বাস্থ্য খাতে অবদান রাখার জন্য জেনারেল ফার্মাকে সাধুবাদ জানান। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোমেনুল হক অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি বলেন, দেশের সীমানা পেরিয়ে ২০০৬ সাল থেকে জেনারেল ফার্মা ১৮টি দেশে আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ রপ্তানি করে আসছে। বিজ্ঞপ্তি।