জেনারেল মাসুদ ও হানিফ ইকবাল সেনাবাহিনীতে ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক কর্নেল হানিফ ইকবালকে সশস্ত্র বাহিনীতে ফিরিয়ে নেওয়া হচ্ছে। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে পৃথক আদেশ জারি হয়।সূত্র জানায়, ২০০৭ সালের ১১ জানুয়ারি নবম পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন মাসুদ উদ্দিন। ওই বছরই তিনি লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি পান। তবে ২০০৮ সালে প্রথমে তাঁকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং পরে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট করা হয়। ২০০৮ সালের ৯ জুন তাঁকে কূটনৈতিক দায়িত্ব দিয়ে অস্ট্রেলিয়ায় পাঠানো হয়। ২৯ জুন তাঁর চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ হয়ে যাবে।দুদকের মহাপরিচালক কর্নেল হানিফ ইকবালের চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ হয় ২০০৮ সালের ৭ জুলাই। পরে তত্ত্বাবধায়ক সরকার একবার ও আওয়ামী লীগ সরকার এক বছর করে দুইবার তাঁর চাকরির মেয়াদ বৃদ্ধি করে। ৭ জুলাই তাঁর চাকরির বর্ধিত মেয়াদ শেষ হচ্ছে।