জেনারেল রুমিকে সাক্ষ্য দিতে সমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাক্ষ্য দিতে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সাদিক হাসান রুমিকে সমন দিয়েছেন আদালত।গতকাল সোমবার আদালত সমন জারির এ আদেশ দেন।এর আগে ২১ আগস্ট গ্রেনেড হামলা-সংক্রান্ত হত্যা মামলায় সাক্ষী সাবেক ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমানকে আসামিপক্ষের জেরা শেষ হয়। এরপর তাঁকে বিস্ফোরক মামলায় আংশিক জেরা করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবী। আরেক আসামি সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর আইনজীবীরা হত্যা মামলায় মিজানুর রহমানকে জেরা করতে অস্বীকৃতি জানান।ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন বাকি জেরার জন্য আগামী ৩০ সেপ্টেম্বর তারিখ ধার্য করেন।