জেনারেল সাদিক হাসানকে পিন্টুর পক্ষে জেরা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা বিস্ফোরক মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সাদিক হাসানকে (রুমি) গতকাল রোববার সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর পক্ষে জেরা শুরু হয়েছে।ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূরউদ্দীন আগামী ১ জানুয়ারি সাক্ষীকে জেরার পরবর্তী তারিখ ধার্য করেছেন।এর আগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক রেজ্জাকুল হায়দারের জেরা শেষ হয়। গতকাল পর্যন্ত এ মামলায় ৩১ আসামির পক্ষে সাদিক হাসানকে জেরা শেষ হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে। গত ৫ নভেম্বর জেনারেল সাদিক হাসান সাক্ষ্য দেন। এর আগে হত্যা মামলায় জেনারেল সাদিক হাসানকে জেরা শেষ করে আসামিপক্ষ। এ মামলায় কারাগারে আটক আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টু, জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ২৬ জনকে গতকাল আদালতে হাজির করা হয়। জামিনে থাকা সাত আসামিও হাজির ছিলেন। তারেক রহমানসহ ১৯ জন আসামি পলাতক রয়েছেন।