জেনারেল সালামের সংসদ সদস্য পদ অবৈধের রায় স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে নির্বাচিত মেজর জেনারেল (অব.) আবদুস সালামের সংসদ সদস্য পদ অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন চেম্বার বিচারপতি।
গতকাল সোমবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন। একই সঙ্গে বিষয়টি ২৮ নভেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়।
২১ নভেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আবদুস সালামের সংসদ সদস্য পদ অবৈধ ঘোষণা করে রায় দেন। গত রোববার এতে স্থগিতাদেশ চেয়ে আবদুস সালাম চেম্বার বিচারপতির বেঞ্চে আবেদন করেন।
আদালত সূত্র জানায়, আদালতে সালামের পক্ষে শুনানি করেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ।