জেনারেল হারুনকে দুদকের জিজ্ঞাসাবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে কোম্পানিটিকে স্বাভাবিক গতিতে চলার পরামর্শ দিলেও কেউ কথা শোনেননি। এ কথা বলেছেন ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ। দুর্নীতি দমন কমিশনের তদন্ত দলের জিজ্ঞাসাবাদে তিনি এ মন্তব্য করেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত বাংলামোটরের নাসির টাওয়ারে ডেসটিনির কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত সেলের পরিচালক স্কোয়াড্রন লিডার মো. তাহিদুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি দল জিজ্ঞাসাবাদে অংশ নেয়।