জেনারেল হাসপাতালে আগুন, আহত তিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্দরকিল্লার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে গতকাল মঙ্গলবার আগুনে তিন কর্মচারী আহত হয়েছেন। সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের জেনারেটর কক্ষে আগুন লাগে। আগুনে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। আহত ব্যক্তিরা হলেন হাসপাতালের প্রহরী নুরুল আলম (৩০), আলমগীর (২৮) ও এনাম (২৮)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, গ্যাস সিলিন্ডার ছিদ্র হয়ে আগুনের সূত্রপাত হয়। এ সময় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিভিয়ে ফেলে।