জেনারেল হাসপাতালে থাকা রমিজের খোঁজ নেয়নি কেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএম কনটেইনার ডিপোতে আগুন থেকে বিস্ফোরণ হয়
ফাইল ছবি

বিএম ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে দগ্ধ রিফাইনার শ্রমিক রমিজ উদ্দিন (২৫) একাই রয়েছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। এ ঘটনায় দগ্ধ অন্য রোগীরা ঢাকা ও চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিএম ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে দগ্ধ রমিজ উদ্দিন ছয় দিন ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন। কলকারখানা ও পরিদর্শন অধিদপ্তর সূত্রে জানা গেছে, ওই ঘটনায় দগ্ধ যাঁরা ঢাকা ও চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন, তাঁরা সরকারি অনুদানের চেক পেয়েছেন। তবে রমিজ উদ্দিন এখনো সেই অনুদানের টাকা পাননি।র পাশেই একটি ভাড়া বাসায় থাকতেন। তাঁর স্ত্রী ও এক ছেলে রয়েছে।

হাসপাতালে রমিজ উদ্দিনের ভাই জাহিদুল হক তাঁর দেখাশোনা করছেন। বলেন, অনুদানের জন্য যোগাযোগ করা হয়েছে। তিনি আরও বলেন, এত দিন কেউ খোঁজ নেয়নি। বুধবার প্রথম বিএম ডিপোর এক কর্মকর্তা রমিজ উদ্দিনকে দেখতে আসেন। এসে পাঁচ হাজার টাকা দিয়েছেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঘোষণা অনুসারে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা দেওয়া হবে।

গত শনিবার রাতে বিএম ডিপোতে বিস্ফোরণের পর রমিজ উদ্দিনকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এরপর জেনারেল হাসপাতালের আইসিইউতে পাঠিয়ে দেওয়া হয়। প্রথম দিকে তাঁর সংজ্ঞা ছিল না। এখন পরিস্থিতি আগের চেয়ে ভালো।

জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক রাজদ্বীপ বিশ্বাস বলেন, রমিজ উদ্দিনের শ্বাসকষ্ট ছিল। এ ছাড়া বিভিন্ন স্থানে পুড়ে যায়। এখন আগের চেয়ে ভালো আছেন।
রমিজ উদ্দিনের চোখে আগুনের আঁচ লেগেছে। আরও কয়েক দিন চিকিৎসাধীন থাকতে হবে বলেও জানান চিকিৎসক রাজদ্বীপ।

রমিজ উদ্দিনের বাড়ি নোয়াখালীর মাইজদী উপজেলায়। সাত বছর ধরে তিনি বিএম ডিপোতে চাকরি করছেন। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট রমিজ ডিপো