জেনেভা ক্যাম্প থেকে আরও ৩২টি হাতবোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে গতকাল শনিবার সকালে আরও ৩২টি হাতবোমা, কয়েকটি ককটেল ও তিনটি হেলমেট উদ্ধার করেছে র‌্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যা ব)। র‌্যা ব বলছে, বোমা তৈরি ও কোনো নাশকতার সময় ওই হেলমেটগুলো ব্যবহার করা হতো।
এর আগে গত শুক্রবার ‘বোমা তৈরির সময়’ দুইজন আহত হওয়ার পর র‌্যা ব জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ১০০টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছিল।
র‌্যা ব-২-এর অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ প্রথম আলোকে বলেন, গত শুক্রবার রাত থেকে জেনেভা ক্যাম্পের বিভিন্ন জায়গায় অভিযানে নামে র‌্যা ব। অভিযানের একপর্যায়ে গতকাল সকাল নয়টার দিকে ক্যাম্পের একটি শৌচাগার থেকে ৩২টি হাতবোমা, তিনটি হেলমেটসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
র‌্যা ব ধারণা করছে, গত শুক্রবার ওই হেলমেট পরে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এ ছাড়া হেলমেটগুলো বোমা নিক্ষেপের সময় মুখোশ হিসেবে ব্যবহার করা হতো।
গত শুক্রবার দুপুরে জেনেভা ক্যাম্পের সাত নম্বর সেক্টরের একটি বাড়ির তিনতলার ঘরে বোমা বিস্ফোরণে মো. শাহীন ও মো. নাদিম নামের দুজন আহত হন।
পুলিশ ও র‌্যা ব জানায়, বোমা তৈরির সময় তাঁরা আহত হয়েছেন। তাঁদের আটক করা হয়েছে। পরে শাহীনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) এবং নাদিমকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনায় জড়িত অভিযোগে নাদিমের ভাই মো. বশিরকেও আটক করে পুলিশ। শাহীন, নাদিম ও বশিরসহ আরও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, শাহীন ও নাদিম চিকিৎ সাধীন। তবে বশিরকে গতকাল ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পেট্রলবোমা: রাজধানীর আগারগাঁও এলাকা থেকে গতকাল শনিবার ১৪টি পেট্রলবোমা উদ্ধার করেছে র‌্যা ব-২-এর একটি দল। বেলা দুইটার দিকে আগারগাঁও মোড় থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
র‌্যা ব-২-এর অধিনায়ক বলেন, পেট্রলবোমা উদ্ধার ও ক্রেতাদের ধরার জন্য কৌশলে এক সরবরাহকারীর সঙ্গে যোগাযোগ করা হয়। ওই সরবরাহকারী পেট্রলবোমাগুলো নিয়ে কিছু দূর এসেছিলেনও। কিন্তু কৌশলের বিষয়টি টের পেয়ে তিনি পানির ট্যাংক মোড়ে বোমাগুলো ফেলে চলে যান। ওই সরবরাহকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।