জেনেভা ক্যাম্প থেকে দুজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিলানী ও শাকিল নামে দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে তাঁদের আটক করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, জিলানী জেনেভা ক্যাম্পে মাদক সম্রাট হিসেবে পরিচিত। তিনি নিজেকে ক্যাম্পের চেয়ারম্যান হিসেবেও পরিচয় দেন। মূলত এই জিলানীকে ঘিরেই ক্যাম্পের মাদক ব্যবসা নিয়ন্ত্রিত হয়।
রাত পৌনে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পে পুলিশের অভিযান চলছিল। আটক দুজনের সহযোগীদের অভিযানটি অব্যাহত রাখা হয়েছে বলে থানা-পুলিশ জানিয়েছে।