জেন্টুর এখনো হাত পাতছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবারের অন্ন সংস্থানের জন্য আত্মীয়স্বজন ও পরিচিত জনের কাছে হাত পাতা বন্ধ হয়নি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা জেন্টুর রহমানের (৬২)। পাঁচ সদস্যের পরিবার নিয়ে অর্ধাহারে দিন কাটাচ্ছেন তিনি। ‘আর কত হাত পাতবেন’ শিরোনামে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর গোয়ালটুলি গ্রামের মুক্তিযোদ্ধা জেন্টুর রহমানকে নিয়ে গত ডিসেম্বরে প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়। যুদ্ধ করার সময় তাঁর গলা ও ডান পায়ে গুলি লাগে। মর্টার শেলের টুকরো বিঁধে পিঠে। যুদ্ধ শেষে সেনাবাহিনীতে সৈনিক হিসেবে চাকরি পান। অবসরে যান ১৯৮৬ সালে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ভাতা থেকেও তিনি বঞ্চিত। জেন্টুর রহমান জানান, টাকার অভাবে তাঁর চিকিৎসা হচ্ছে না। সেনাবাহিনী থেকে অবসর ভাতা পান মাসে এক হাজার ১৪০ টাকা। আর সাধারণ মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা পান দুই হাজার টাকা। এই টাকায় তাঁর সংসার চলে না।