জেন্ডার ন্যায় প্রতিষ্ঠায় ব্র্যাক-মায়া প্রকল্পের সমঝোতা স্মারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেন্ডার ন্যায় প্রতিষ্ঠার জন্য তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এবং মায়ালোজি যৌথভাবে একটি ওয়েবসাইট চালুর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে গত রোববার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে প্রতিষ্ঠান দুটি একটি সমঝোতা স্মারক সই করে।
ব্র্যাকের পক্ষেÿপ্রতিষ্ঠানটির জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির পরিচালক শীপা হাফিজা এবং মায়ালোজির পক্ষে এ সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দা ফারহানা হক সমঝোতা স্মারকে সই করেন। অনুষ্ঠানে ব্র্যাকের জ্যেষ্ঠ পরিচালক আসিফ সালেহ্সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ওয়েবসাইটের মাধ্যমে কিশোরী ও নারীদের যৌন হয়রানি, নারীর প্রতি সহিংসতা, লিঙ্গবৈষম্য, নারী স্বাস্থ্য ও অধিকার, যৌন ও প্রজনন শিক্ষা ইত্যাদি বিষয়ে তথ্য এবং বিশেষজ্ঞ মতামত দেওয়া হবে। প্রাথমিকভাবে কয়েকটি নির্বাচিত বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নারী কর্মীরা এ ওয়েবসাইটের সুবিধা নিতে পারবেন। পর্যায়ক্রমে সারা দেশের সব বয়সী নারীই যেন এর মাধ্যমে তথ্য ও পরামর্শ সেবা পান, তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। বিজ্ঞপ্তি।