জেন্ডার প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন হয়রানি ও উত্ত্যক্ত করার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে গতকাল কুমিল্লায় জেন্ডার প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। সকাল ১০টায় নগরের পুরোনো চৌধুরীপাড়া এলাকার বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রত্যয়’-এর কার্যালয়ে ব্র্যাকের উদ্যোগে ওই কর্মশালা হয়। এতে বক্তব্য দেন মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্বের (মেজনিন) সমন্বয়ক আমজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক কুমিল্লা অঞ্চলের প্রধান বিভাস কিশোর দাশ, সমন্বয়ক দেবাশীষ হাওলাদার ও নীলুফার ইয়াসমিন। কর্মশালায় কুমিল্লার ২০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।