জেন্ডার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে শুরু হয়েছে জেন্ডার মেলা। গতকাল শনিবার নগরের পাবলিক লাইব্রেরি মাঠে দুই দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ। মেলার আয়োজক বেসরকারি সংস্থা ডেমক্রেসিওয়াচ। মেলা প্রাঙ্গণে সকাল ১০টায় আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক গোলাম মেহেদী। বক্তৃতা দেন জাতীয় মহিলা সংস্থা রংপুর জেলা শাখার সভাপতি মারহামাতুন্নেছা, জেলা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারা ফেরদৌসী, জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি মুনছেফা খাতুন প্রমুখ।