প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (জেবিবিএ) নতুন কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার নিউইয়র্কে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত জেবিবিএর বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী এবং নিউইয়র্কের সাপ্তাহিক আজকাল পত্রিকার প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী তারেক হাসান খান। সভায় বক্তব্য দেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি জন এন উদ্দীন, মাহবুবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।